NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশকাটালী গ্রামে প্রবাসী দুই ভাইয়ের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কাতার প্রবাসী মানিকুর রহমান মানিকের বিরুদ্ধে তার ছোট ভাই কাতার প্রবাসী জসিম উদ্দিনের ইঙ্গিতে বড় বোন শান্তা বেগম ফরিদগঞ্জ থানায় একটি বানোয়াট লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে মানিকুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং নিজে দেশে এসে সমঝোতার চেষ্টা করেন। তবে ছোট ভাই জসিম দেশে না এসে তার পক্ষ হয়ে বড় বোনকে দিয়ে থানায় অভিযোগ করান বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে মীমাংসার সুযোগ থাকলেও জসিম উদ্দিন কোনো সমঝোতায় আগ্রহ দেখাননি। মা জয়তুন নেছা বলেন, কুপরামর্শের কারণে দুই ছেলের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিনি দ্রুত মিটমাটের আহ্বান জানান।

অভিযোগ প্রসঙ্গে কাতার প্রবাসী মানিকুর রহমান বলেন, পরিবারের প্রতিষ্ঠা ও বসতবাড়ি নির্মাণে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন, অথচ এখন তার অংশ নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

1

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

2

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

3

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

4

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

5

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

6

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

7

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

8

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

9

আজ থেকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে

10

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

11

হরমুজে প্রায় ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

12

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

13

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

14

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

15

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

16

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

17

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

18

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

19

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

20