NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম।

শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।

এর আগে গত ৬ জানুয়ারি তারেক রহমানের নিরপাত্তা টিমের পরিচালক হিসেবে মেজর (অব.) মো. শাফাওয়াতউল্লাহ ও পরিচাল (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসে এবং পরিচাল (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণীউল আজমকে নিযুক্ত করা হয়।

এদিকে, গত ৩ জানুয়ারি তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

1

বগুড়ায় জ্বালানি তেল সংকটের অযুহাতে

2

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

3

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

4

আবারও হুংকার দিলেন খামেনি

5

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

6

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

7

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

8

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

9

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

10

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

11

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

12

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

13

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

আজ হচ্ছে না শেরপুর-৩ আসনে নিবাচনী ভোট

16

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

17

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

18

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

19

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

20