NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রায়হান মোল্লা (৪৫) নামের এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে ইসদাইর নতুন সংযোগ এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির মেজ ছেলে সাব্বির মোল্লা অভিযোগ করেন, এক মাস আগে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে তাঁর বাবার মারামারি হয়। ওই সময় রাজ্জাক তাঁর বাবা রায়হানের পায়ে ছুরিকাঘাত করেন। এর পর থেকে তিনি বাবাকে রাজ্জাকের এলাকায় যেতে নিষেধ করেছিলেন। গতকাল সোমবার রাতে তাঁর বাবা সেখানে গেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সাব্বিরের দাবি, এ হত্যাকাণ্ডে রাজ্জাক জড়িত থাকতে পারেন।

শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহত ব্যক্তির মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রায়হান বাবুর্চির কাজ করতেন। তাঁর তিন ছেলে গ্যারেজে কাজ করেন। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

1

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

2

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

3

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

4

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

5

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

6

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

7

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

8

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

9

বিদেশি পর্যটককে হেনস্তা: লালপুরে টিকটকার আটক

10

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

11

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

12

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

13

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

14

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

15

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

16

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

17

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

18

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

19

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

20