NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। তাই আজ বৃহস্পতিবার তারা নির্বাচনী প্রচার শুরু করবে ।এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে পর্যায়ে সংসদ নির্বাচনী প্রচারণার ঘণ্টা বেজে উঠলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো।


বিধি মোতাবেক, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।


সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আজ সকালে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। সিলেটের এই সমাবেশসহ প্রথম দিনেই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অন্যদিকে আজ বেলা দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এই জনসভাস্থলটি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকার (ঢাকা–১৫) মধ্যে।


আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)। জিয়ারত শেষে প্রচার কর্মসূচি তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতারা প্রচারে অংশ নেবেন বলে দলটি জানিয়েছে।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি।

আর সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

1

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

2

পবিত্র রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

3

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

4

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

5

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

6

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

7

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

8

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

9

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

10

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

11

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

12

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

13

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

14

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

15

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

18

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

19

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

20