NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এর প্রভাবে দেশটিতে এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ বর্তমানে শীতকালীন ঝড়ের সতর্কবার্তার আওতায় রয়েছেন, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দিয়ে জনগণকে আগামী কয়েকদিন প্রচণ্ড শীতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।


প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে অন্তত এক ডজন অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফএমএ) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী এবং উদ্ধারকারী দল আগেভাগেই মোতায়েন করেছে।


তিনি নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি সতর্ক করে বলেছেন যে, জমে থাকা তুষার ও বরফ গলতে অনেক সময় নেবে, ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


বিদ্যুৎ বিভ্রাটের চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে। পাওয়ার আউটেজ ডট কমের তথ্যমতে, গত শনিবার শীতকালীন ঝড়ের কবলে পড়া এলাকাগুলোতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এর মধ্যে টেক্সাস ও লুইসিয়ানায় প্রতিটিতে ৫০ হাজার করে গ্রাহক অন্ধকারে রয়েছেন। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে শত শত পাইন গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

সেখানকার কমিশনার স্টিভি স্মিথ জানিয়েছেন, কাউন্টির এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে বিদ্যুৎহীন এবং রাস্তা পরিষ্কারের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। লুইসিয়ানার ডেসোটো প্যারিশেও গাছ ভেঙে যানবাহন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনি ও রোববার মিলিয়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে শনি ও রোববার প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগো, আটলান্টা, ন্যাশভিল এবং শার্লট বিমানবন্দরেও ফ্লাইট বিপর্যয় বাড়ছে। জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সম্ভবত গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বরফ ঝড় আঘাত হানতে যাচ্ছে, যার পরপরই তাপমাত্রা অস্বাভাবিক নিচে নেমে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

1

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

2

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

3

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

4

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

5

ভোটকেন্দ্রে সকালে আসার পরামর্শ তাসনিম জারার

6

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

7

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

8

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

9

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

10

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

11

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

12

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

13

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

14

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

15

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

16

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

17

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

18

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

19

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

20