NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল-ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন বেনজেমা

সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। এই দলবদল সরাসরি চাপে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে। কেননা শিরোপার দৌড়ে রয়েছে রোনালদোর আল নাসর ও আল হিলাল।সোমবার আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন তিনি।

রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন বেনজেমা। তবে সৌদি লিগে এসে সেই বন্ধুত্ব রূপ নিয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। কারণ, রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসরের শিরোপা দৌড়ে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেনজেমার নতুন দল আল-হিলাল।

বর্তমানে লিগ টেবিলে আল-নাসরের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে আল-হিলাল। ফলে শিরোপা লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

গেল মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বেনজেমা। তার নেতৃত্বেই সৌদি প্রো লিগ ও কিংস কাপের শিরোপা জেতে আল-ইত্তিহাদ। বিপরীতে, সৌদি ফুটবলে যোগ দেওয়ার পরও এখন পর্যন্ত লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো।

এদিকে বেনজেমার এই দলবদল ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে রোনালদোর অসন্তুষ্টির খবরও প্রকাশ পেয়েছে, যা সৌদি লিগের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি সৌদি লিগ শিরোপা এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্রফি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

1

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

2

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

3

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

4

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

5

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

6

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

7

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

8

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

9

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

10

ইরানের টিকে থাকার পরিকল্পনা

11

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

12

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

13

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

14

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

15

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

16

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

17

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

18

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

19

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

20