NNTV
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ 
নিল ইন্দোনেশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে অন্তত ৮ হাজার সেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাকার্তা। দেশটির সংবাদ সংস্থা আনতারা জানায়, সম্প্রতি সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে এক বৈঠকের পর এই সম্ভাব্য সেনা মোতায়েনের বিষয়টি সামনে আসে। 

প্রাবোও সুবিয়ান্তো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়িত হলে এবং শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রয়োজন পড়লে ইন্দোনেশিয়া যেন পুরোপুরি প্রস্তুত থাকে, সেই লক্ষ্যেই এই কাজ চলছে।

এই সেনাদলটি হবে গাজায় প্রস্তাবিত বহুজাতিক ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশনের ফোর্স (আইএসএফ) প্রথম অংশ। সবমিলিয়ে এই বাহিনীতে ২০ হাজার সদস্য থাকার কথা রয়েছে। 

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তাদের মূল লক্ষ্য হবে গাজায় শান্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করা। এর আগে গত নভেম্বরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, গাজায় স্বাস্থ্যসেবা ও অবকাঠামো নির্মাণে সহায়তার জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে গত বছর ১০ হাজার টন চাল পাঠানোর পাশাপাশি ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সুমাত্রা ও কালিমান্তানে বিশেষ চাষাবাদ প্রকল্পও চালু করেছে জাকার্তা।

তবে এই শান্তি মিশন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। সমালোচকদের একাংশ মনে করছেন, এই আন্তর্জাতিক বাহিনী গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে দীর্ঘস্থায়ী করতে পরোক্ষভাবে সহায়তা করতে পারে। অবশ্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের এই অংশগ্রহণ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য নয় বরং পুরোপুরি মানবিক উদ্দেশ্যে পরিচালিত হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

1

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

2

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

3

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

4

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

5

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

8

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

9

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

10

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

11

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

12

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

13

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

14

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

15

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

16

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

17

ফেনীতে হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অপরাধে দুই নার্স

18

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

19

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

20