NNTV
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে সকালে আসার পরামর্শ তাসনিম জারার

ভোটকেন্দ্রে সকালে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের  স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।


বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল পরিবার নিয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন, কিছুক্ষণ আশপাশে থাকুন। মানুষ দেখলে ষড়যন্ত্রকারীরা সরে পড়ে।

উৎসবের জোয়ারে কোনও অশুভ পরিকল্পনা থাকলে তা ভেসে যাবে।

এর কিছুক্ষণ আগে পৃথক পোস্টে তাসনিম জারা বলেন, “আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারও নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়- তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।”

দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার পর সম্প্রতি দেশে ফিরে নির্বাচনী মাঠে নামেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচিতি শক্তিশালী, বিশেষ করে তরুণ ভোটার ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে। তবে বাস্তব রাজনীতিতে তিনি নতুন।

চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞানের ওপর ভিত্তি করে তিনি তার নির্বাচনী বার্তা সাজিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও নারীর ক্ষমতায়ন।

তবে অনেক ভোটার প্রশ্ন করছেন, দীর্ঘদিন দেশে না থাকায় তিনি কী স্থানীয় সমস্যা ও রাজনীতির বাস্তবতা পর্যাপ্তভাবে বুঝতে পাবেন আর কীভাবেই বা তা সমাধান করবেন।

নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

1

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

2

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

3

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

4

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

5

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

6

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

7

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

8

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

9

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

10

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

11

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

12

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

13

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

14

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

15

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

16

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

17

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

18

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

19

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

20