NNTV
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

চলমান যুদ্ধে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইসরায়েল— এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।এ খবর জানিয়েছেন টিআরটি ওয়ার্ল্ড।

যদিও তারই এক উপদেষ্টা দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কথাও বলেছেন ট্রাম্প। 

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার উপদেষ্টা ডেভিড স্যাক্সের সতর্কতাকে গুরুত্ব না দিয়ে বলেন, ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। 

ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন ডেভিড স্যাক্স। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ দিকে মোড় নিতে পারে। তার মতে, সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেয়া উচিত।

নিজের ‘অল-ইন’ পডকাস্টে স্যাক্স বলেন, যুদ্ধ যদি কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়তে পারে। এতে করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দীর্ঘ লড়াইয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে পারমাণবিক প্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

1

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

2

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

3

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

4

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

5

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

6

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

7

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

8

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

9

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

10

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

11

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

12

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

13

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

14

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

15

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

16

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

17

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আ

18

কমতে পারে রাতের তাপমাত্রা

19

প্রধান উপদেষ্টা ভোট

20