NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরের স্বপনের প্লট থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, নিহত ওই যুবককে জবাই করে হত্যা করেছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

তিনি আরও বলেন, হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

1

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

2

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

3

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

4

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

5

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

6

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

7

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

8

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

9

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

10

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

11

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

12

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

13

শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান ম

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

16

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

17

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

18

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

19

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

20