NNTV
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগর, সদর ও সিরাজদিখান উপজেলায় এক রাতে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে দুইটি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি ।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের দক্ষিণ সেলামতি কারিগর পাড়া মসজিদের পাশে রমজান বেপারীর ছেলে রনির বাড়িতে আগুন লাগে। এতে টিনের তৈরি একটি ছাপড়া ঘর ও একটি বসতঘর পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এরপর রাত সারে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকার সিপাহী পাড়ায় মনির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের দোকানগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরের চালতাতলা বাজারে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি মুদি দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারের কাঠ, বাঁশ ও টিনের তৈরি স্থাপনা থাকায় আগুনের বিস্তার বেশি হয়। তবে দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের অনেক দোকান রক্ষা পায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিনটি ঘটনাতেই দ্রুত সাড়া দেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি সবাইকে আগুনের ঝুঁকি এড়াতে রান্না ও গ্যাস ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

1

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

2

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

3

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

4

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

5

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

6

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

7

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

8

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

9

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

10

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

11

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দি

12

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

13

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

14

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

15

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

16

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

17

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

18

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

19

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

20