NNTV
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৩ ও ২০০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১৫ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 
বৃহস্পতিবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- খান ব্রাদার্স, একমি লিমিটেড, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, ডোমিনেজ স্টিল, কেডিএস লিমিটেড, মনোস্পুল পেপার, সামিট পোর্ট, ওরিয়ন ইনফিউশন ও বিডি অটোকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

1

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

2

হামের উপসর্গ নিয়ে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

3

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

4

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

5

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

6

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

7

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

8

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

9

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ উপস্থাপক

10

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

11

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

12

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

13

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

14

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

15

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

16

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

17

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

18

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

19

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

20