NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

দেশে গত ২৪ ঘণ্টা হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও দুইজন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১২৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৭৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

1

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

4

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

5

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

6

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

7

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

8

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

9

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

10

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

11

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

12

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

13

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

14

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

15

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

18

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

19

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

20