NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ইরানের কার্গো জাহাজ জব্দ করার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্মফন দেখা গেছে। সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৬.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দামও ৭ শতাংশ বেড়ে ৮৮.৩ ডলারে পৌঁছেছে।

 এমন হু হু করে তেলের দাম বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। গত শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলে তেলের বাজারে বড় পতনের আভাস মিলেছিল। সেদিন তেলের দাম এক লাফে ১০ ডলার কমে ৮৮ ডলারে নেমেছিল। কিন্তু পরদিনই মার্কিন অবরোধের প্রতিবাদে তেহরান পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেয়। 

ওমান উপসাগরে মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজে গুলিবর্ষণ ও সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ইরান এই ঘটনাকে সমুদ্রপথে ডাকাতি হিসেবে আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান যদি তাদের প্রস্তাবিত শর্ত মেনে না নেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলা চালানো হবে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, উত্তেজনার কারণে গত রবিবার হরমুজ প্রণালি দিয়ে কোনো তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেনি। যা বর্তমান সংকটে এই জলপথের ইতিহাসে অন্যতম শান্ত দিন হিসেবে চিহ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে এশিয়াসহ বিশ্ব শেয়ারবাজারগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের বাজার বিশ্লেষক থমাস ম্যাথিউস জানিয়েছেন, ইরানের অবস্থানের এই নাটকীয় পরিবর্তন বাজারের স্থিতিশীলতাকে নষ্ট করলেও বিনিয়োগকারীরা এখনো একটি সম্ভাব্য চুক্তির আশায় বুক বেঁধে আছেন। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

1

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

2

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

3

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

4

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

5

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

6

এবার ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনছে ফিফা

7

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

8

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

9

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

10

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

11

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

12

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

13

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

14

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

15

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

20