NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

চট্টগ্রাম-কক্সবাজার  মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশনে এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টর দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান (৩৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন,বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ঔষধ কোম্পানির এক কর্মকর্তা  প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



এন এন টিভি / রিয়াদ উদ্দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

1

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

3

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

4

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

5

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

6

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

7

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

8

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

9

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

10

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

11

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

12

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

13

ইসরায়েলে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, ক্ষতিগ্রস্থ একাধি

14

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

15

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

16

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

19

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

20