NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার (৩০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল হাওলাদার স্থানীয় ইউনুস হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বালু পরিবহনের কাজ করছিলেন জাহিদুল। ট্রলিটি ঘোরানোর সময় পিছনের গিয়ারে নেওয়ার মুহূর্তে হঠাৎ বালুর মধ্যে চাকা ডেবে যায়। এতে ট্রলির সামনের অংশ হঠাৎ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন। এসময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

1

যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি : কাতার প্রধানমন্ত

2

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

3

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

7

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

8

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

9

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

10

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

11

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

12

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

13

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

14

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

16

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

17

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়া

18

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

19

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

20