NNTV
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাত ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। আর আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ভর্তি নেওয়া হবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুরা কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা, এই তিন ইউনিটে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্টসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, আসনসংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আগামী ৫ জুলাই থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

1

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

2

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

4

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

5

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

6

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

7

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

8

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

9

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

10

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

11

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

12

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

13

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

14

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

15

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

16

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

17

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

18

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

19

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

20