NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

নীলফামারীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন জাতের মাল্টা। পাহাড়ি ফল হিসেবে পরিচিত হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা। মাল্টা একটি রফতানিকারক ফল। মাল্টা কৃষি অর্থনীতিকে একটি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা মাল্টা চাষীর।

মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ, সুস্বাদু এবং রসালো ফল। এক সময় নীলফামারীতে মাল্টা চাষ হতো না। তবে কিছু ব্যবসায়ী মাল্টা আমদানি করে নীলফামারীতে বিক্রি করতো। বেলে, দোআঁশ ও উঁচু জমি হচ্ছে মাল্টা চাষের উপযোগী। মাটির গুণাগুণ ঠিক থাকলে সমতল এলাকায়ও মাল্টা চাষ করে লাভবান হতে পারবেন কৃষকেরা।

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে সড়কের পাশে প্রায় তিন একর জমিতে গড়ে উঠেছে মাল্টা বাগান। মাল্টার কারণেই সেই মোড়টির নাম দেয়া হয়েছে মাল্টার মোড়।এই বাগানের নামকরণ করেছেন রাজু অর্গানিক র্গাডেন অ্যান্ড র্নাসারী। এ বাগানে বিভিন্ন জাতের মাল্টায় ভরপুর।

পাকা মাল্টা বাগানের সৌর্ন্দয অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। মাল্টার বিভিন্ন জাত দেশব্যাপী ছড়িয়ে দিতে চান উদ্যোক্তা মনিরুজ্জামান (রাজু)। তার বাগান থেকে মাল্টা নীলফামারীসহ বাইরের জেলায়ও যাচ্ছে।

রাজু পড়ালেখা শেষ করে চাকরির চেষ্টা করেন। কিন্তু চাকরি না পেয়ে উদ্যোক্তা হয়ে উঠেন। বাগান তৈরি করার মন-মানসিকতায় গড়ে তোলেন নিজেকে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে প্রায় ৫ লাখ টাকা দিয়ে ২০১৮ সালে বিভিন্ন স্থান থেকে ফলের চারা সংগ্রহ করে গড়ে তোলেন ফলের বাগান। রাজুর বাগানে সিকি মোসাম্বি, বারী-১, বারী-২, ইএলও-২, মরক্কো, সাউথ অফ্রিকান মাল্টা চাষ হচ্ছে। 

বাগানটিতে প্রায় ১১ জাতের মাল্টা রয়েছে। বাগানেই প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। বেশির ভাগ মাল্টা বাইরে পাঠানো হচ্ছে কুরিয়ারে।  

এ ব্যাপারে রাজু অর্গানিক র্গাডেন অ্যান্ড র্নাসারীর উদ্যোক্তা মনিরুজ্জামান রাজু বলনে, চাকরি না পেয়ে বাগান করি। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে মাল্টার বাগান শুরু করি। ২০১৯ সালে কিছু কিছু গাছে ফল আসে। ২০২০ সালে খুব ভালো ফল হয়। বাজারে এর চাহিদা অনেক বেশি। 

মাল্টার বাগান দেখতে আসা জাভেদ আলী বলেন, বাগানটি অনেক সুন্দর। এখান থেকে আমরা কিছু মাল্টা কিনে নিয়ে যাবো।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, কৃষিকে উদ্যোক্তা হিসেবে নিয়ে যে সফল হওয়া যায় তার উদাহারণ হল রাজু। তিনি বিভিন্ন জাতের মাল্টা নিয়ে কাজ করছেন। এবং তিনি এখন একজন সফল উদ্যোক্তা। তাকে দেখে অনেকে উৎসাহিত হয়ে তার কাজ থেকে চারা নিচ্ছেন। দীর্ঘদিন সঠিক রস, রং, স্বাদ যেন বজায় থাকে সে ক্ষেত্রে আমরা তাকে পরামর্শ দিচ্ছি। বাগানটি পরিদর্শন করেছি। সুস্বাদু, মিষ্টি ও রসালো মাল্টা এই বাগান থেকে মাত্র ১৫০ টাকা কেজিতে মিলছে। বাগানের জমিতে ভার্মি কম্পোস্ট, জৈব সার, হাড়ের গুড়া ব্যবহার করে আশাতীত ফলন মিলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

1

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

2

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

3

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

4

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

5

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

6

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

7

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

10

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

11

আজ বছরের দীর্ঘতম রাত

12

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

13

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

14

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

15

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

16

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

17

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

18

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

19

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

20