NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বাসাবাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

শুক্রবার রাতে ৫ নম্বর ওয়ার্ডের পাঠাত্তা এলাকায় এ ঘটনা ঘটে। রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের মানুষজন ছুটে এসে তাদের উদ্ধার করেন।

দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫) তার মা জরিনা বেগম (৬৫) আলাউদ্দিনের দুই কন্যাশিশু শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের সবাইকে রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে, তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের লাইনে লিকেজ থাকায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গভীর রাতে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

2

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

3

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

4

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

5

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

6

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

7

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

8

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

9

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

10

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

11

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

12

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

13

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

14

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

15

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

16

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

17

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

18

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

19

হাদি হত্যা মামলায় চার্জশিট শুনানি বৃহস্পতিবার

20