NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করে মঙ্গলবার বিকেলে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও যানবাহনচালকদের হাতে প্রচারপত্র বিতরণ করে কাস্তে মার্কায় সমর্থন চান।

গণসংযোগে জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড সুধাংশু সাহা, জেলা কমিটির সদস্য কমরেড ডা. শ্যামল চন্দ্র ঘোষ, শিক্ষক নেতা মোঃ মোশতাক আহম্মেদ, কৃষক নেতা আশিষ কুমার সরকার ও তুষার মজুমদার উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের বেকারত্ব, শ্রম শোষণ ও সম্পদের অসম বণ্টন দূর হয়নি। তরুণ-যুবকদের কর্মসংস্থান সৃষ্টি কিংবা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতি বদলাতে কমিউনিস্ট পার্টির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আমাদের রয়েছে। জনগণ কাস্তে মার্কায় ভোট দিলে সংসদে কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হবে। জনগণকে দীর্ঘদিনের প্রতারণা থেকে মুক্ত করতে এবার কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”


মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

1

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

2

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

3

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

4

গলাচিপায় সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাত

5

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

6

মাথিশা পাথিরানা ১৮ কোটি রুপিতে কলকাতায়

7

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

10

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

11

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

14

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

15

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

16

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

17

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

18

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’বিতরণ শুরু

19

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

20