NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত ফিরে পেতে নির্ঘুম রাত কাটিয়েছে উদ্ধারকর্মীরা। উদ্বেগে কাটিয়েছেন স্বজনরাও। 

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত পেরিয়ে পরদিন সকাল- তবুও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শিশু সাজিদ ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালেও ঘটনাস্থলের কাছে এসে সন্তানকে ফিরে পেতে আহাজারি করতে থাকেন মা রুনা খাতুন। তার কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। 

তিনি বুক চাপড়ে বলতে থাকেন- আল্লাহ, আমার সন্তানকে নিয়ে যেও না। আমার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছি। আমাকে সাজিদকে আরও বড় করতে দাও। আমার শিশুকে আমার বুকে ফিরিয়ে দাও, আল্লাহ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। তবে সকাল গড়াতেই ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। তাদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে উপরে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। একই দিন দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও এরপর আর কোনও সাড়া পাওয়া যায়নি। তবুও থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে। গর্ত তৈরি করার পর এখন সুরঙ্গ খোঁড়া হচ্ছে। এরপর সুরঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে শিশুর কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

1

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

2

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

3

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

4

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

5

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

6

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

7

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

8

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

9

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

10

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

11

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

12

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

13

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

14

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

15

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

16

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

17

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

18

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20