NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

নওগাঁর ধামইরহাট বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু মহল্লায় এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মন্ডল। 

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. রেজাউল করিম মুসা, ধামইরহাট পৌর বিএনপির সহ-সাংগঠনিক মো. আব্দুল আলীম গোল্ডেন, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি মো. ইছা মন্ডল, ধামইরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাগর, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. বেনু আমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোসা. রাজিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসা. রহিমা জেসমিন, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোসা. মনজুয়ারা, নারী উদ্যোক্তা মোসা. ফাতেমা খানম রিনা প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. হারুন আল রশীদ।

সেলাই প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থী প্রতিমা রানী বলেন, প্রায় আট বছর আগে আমার স্বামী মারা যায়। দুই সন্তান নিয়ে অনেক কষ্ট করে বোনের বাড়িতে বসবাস করছি। সেলাই মেশিন প্রশিক্ষণ পেয়ে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমাকে যে সেলাই মেশিন প্রদান করা হবে এই মেশিন দিয়ে কাপড় সেলাই এর কাজ করে আমার সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করব। আমি বসুন্ধরা শুভ সংঘের কাছে চির ঋণী হয়ে থাকবো। 

বিধবা দীপা আগারওয়াল বলেন, স্বামী হারিয়ে তিন মেয়ে সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছি। সেলাই প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরির কাজ করে আমার সংসারকে স্বাবলম্বী করার চেষ্টা করব।  

অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মন্ডল বলেন, অসহায় এসব নারীদের প্রশিক্ষণ দিয়ে বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই। আশা করি প্রকৃত প্রশিক্ষণ পেয়ে এসব মহিলারা সেলাই-এর কাজ করে রোজগার করে সংসার জীবনে স্বাবলম্বী হয়ে উঠবেন। এলাকার দরিদ্র অসহায় নারীদেরকে প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ নারীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

1

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

2

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

3

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

4

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

5

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

6

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

7

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

8

সৌদি আরবে মিললো বিরল খনিজ

9

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

10

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

11

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

12

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

15

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে ইরা

16

মির্জা ফখরুল গেলেন চীন সফরে

17

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

18

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

19

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

20