NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

গাজায় দখলদার ইসরাইল বাহিনীর গণহত্যার প্রতিবাদে ২০২৪ সালের ‘ইউরোভিশন সং সং কনটেস্টে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী নেমো তার ট্রফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের এই শিল্পী।

২০২৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েল অংশগ্রহণ করায় তিনি এই সিদ্ধান্তের নেন বলে জানিয়েছেন। 

‘দ্য কোড’ নামে একটি ড্রাম-অ্যান্ড-বেস, অপেরা, র‍্যাপ এবং রক গান গেয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন নন বাইনারি গায়ক নেমো। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণ এই প্রতিযোগিতার অন্তর্ভুক্তি এবং সব মানুষের জন্য মর্যাদার আদর্শের পরিপন্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেমো বলেন, ইউরোভিশন দাবি করে যে তারা ঐক্য, অন্তর্ভুক্তি এবং সব মানুষের মর্যাদার পক্ষে দাঁড়ায়। আর এই মূল্যবোধগুলোই এই প্রতিযোগিতাটিকে আমার কাছে এত অর্থবহ করে তোলে। নেমো আরও বলেন, জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশন অব ইনকোয়ারি গাজায় গণহত্যা বলে জানিয়েছে। সেই সময় ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের মাধ্যমে এই আদর্শ এবং ইবিইউ-এর সিদ্ধান্তের মধ্যে একটি সুস্পষ্ট সংঘাত রয়েছে।

নেমোর এই মন্তব্য ইউরোভিশনের আয়োজক ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)-এর বিরুদ্ধে চলমান প্রতিবাদের সর্বশেষ সংযোজন। এছাড়া ইসরায়েলকে আগামী বছর অস্ট্রিয়াতে অনুষ্ঠেয় ইভেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ায় ইতিমধ্যেই পাঁচটি দেশ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

নেমো বলেন, দেশগুলো যখন প্রতিযোগিতা থেকে সরে আসে, তখন স্পষ্টতই বোঝা যায় যে কোথাও বড় কোনো সমস্যা রয়েছে। তিনি ইউরোভিশন ট্রফিটি জেনেভায় ইবিইউ-এর সদর দপ্তরে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

3

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

4

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

5

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শি

6

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

7

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

8

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

9

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

10

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

11

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

12

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

13

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

14

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

15

বগুড়ায় জ্বালানি তেল সংকটের অযুহাতে

16

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

17

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

18

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

19

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

20