NNTV
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড

গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে একথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।



তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।সকালে তার পুনরায় সিটিস্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না,যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে। 


এই চিকিৎসক জানান, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালিগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে।


 তিনি আরও বলেন, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে। যেসব হসপিটাল এ বিষয়ে সাড়া দেবে, পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে আমরা মনে করি। তবে হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি। হয়তো ওরা কেস সামারি এনালাইসিস করছে। 


তার জিসিএস কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিসিএস তার এখনও তিনই আছে। জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ঐ পর্যায়েই আছে।


এ ছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি।


উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরইমধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

1

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

2

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

3

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

4

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

5

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

6

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

7

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

8

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

12

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

13

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

14

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

15

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

16

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

17

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

18

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

19

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

20