NNTV
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

উজ্জ্বল ও সতেজ ত্বক কে না চায়। সুন্দর ত্বকের জন্য দামি প্রসাধনী নয়, বরং সঠিক যত্ন আর স্বাস্থ্যকর অভ্যাসই সবচেয়ে কার্যকর। নিয়মিত কিছু সহজ প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলে মাত্র এক সপ্তাহেই ত্বকে দেখা দিতে পারে দৃশ্যমান পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর প্রাকৃতিক টিপস-

১. ক্লিনজার ও টোনার ব্যবহার

প্রতিদিন সকালে ও রাতে ভালো মানের ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়। ক্লিনজিংয়ের পর টোনার ব্যবহার করলে ত্বক আরও সতেজ থাকে এবং ছিদ্রে জমে থাকা ধুলো-ময়লা দূর হয়।

২. রাতে মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন

সারাদিনের ধুলোবালি, ঘাম ও তেল ত্বকের ক্ষতি করে। তাই ঘুমানোর আগে অবশ্যই মুখ ভালোভাবে ধুয়ে নিন। এটি ত্বককে বিশ্রাম নিতে সাহায্য করে।

৩. মেকআপ রিমুভার ব্যবহার
 
মেকআপ নিয়ে ঘুমালে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ ও দাগের সমস্যা বাড়তে পারে। তাই মুখ ধোয়ার আগে অবশ্যই মেকআপ রিমুভার ব্যবহার করুন।

৪. ফলের রস ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খান

ত্বকের উজ্জ্বলতার জন্য খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। কমলা, লেবু, পেয়ারা ও স্ট্রবেরির মতো ভিটামিন-সি সমৃদ্ধ ফল ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে।

৫. কুসুম গরম পানির ভাব

সপ্তাহে ১-২ বার মুখে কুসুম গরম পানির ভাব নিলে ত্বকের বন্ধ ছিদ্র খুলে যায় এবং ভেতরের ময়লা বের হয়ে আসে। ভাপ নেওয়ার পর গোলাপ জল ব্যবহার করলে ত্বক আরও সতেজ হয়।

৬. প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার

চন্দন, নিম বা ফলের ফেস প্যাক ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। সন্ধ্যা বা রাতে ২০-৩০ মিনিট ফেস প্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

৭. পর্যাপ্ত পানি পান করুন

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা জরুরি। এতে ত্বক থাকে টানটান ও প্রাণবন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

1

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

2

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

3

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

4

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

5

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

6

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

7

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

8

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

10

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

11

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

12

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

13

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

14

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

15

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

18

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

19

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

20