NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪ ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিক-নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।

এদিকে, এর আগে আগামী রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে। ওইদিন সকাল ১০টায় নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

1

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

2

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

3

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

4

দুবাই বন্যার কবলে পড়েছে

5

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

6

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

7

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

8

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

9

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

10

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

11

জ্বালানির জন্য-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্ত

12

মির্জা ফখরুলের মতে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে

13

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

14

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

15

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

16

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

17

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

18

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

19

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

20