NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুবাই বন্যার কবলে পড়েছে

অস্বাভাবিক ভারী বর্ষণের ফলে বন্যার কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তত ১৩টি ফ্লাইট। সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অঞ্চলটিতে বৃষ্টি-বন্যা বেশ বিরল হলেও বৃহস্পতিবার ও শুক্রবার টানা দু'দিন ধরে চলে ভারি বর্ষণ। এতেই তৈরি হয় বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে বহু এলাকার রাস্তাঘাট, আবাসিক এলাকা। বাড়িঘর, হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।

জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩০০ টিরও বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়া হয়েছে।

গত বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা দেয় এবং দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে আরব নিউজ ও খালিজ টাইমসের তথ্যমতে, সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের বিস্তীর্ণ এলাকাও ইতোমধ্যে তুষারে ঢাকা পড়েছে এবং তারা সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

1

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

2

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

5

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

6

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

7

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

8

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

9

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

10

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

11

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের

12

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

16

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

17

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

18

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

19

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

20