NNTV
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্ড

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পোড়ানো চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত ১২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন। 


এর আগে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের আবেদন করা হলে, বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

অপরদিকে, আজ দুপুরে মোকামিয়াকান্দা গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময়, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

1

রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

2

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

3

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

4

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

5

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

6

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

7

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

8

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

9

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

10

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

11

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

12

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

13

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

14

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

15

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

16

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

17

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

18

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

19

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

20