NNTV
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। ৪৪ বছর বয়সী এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার তৃতীয় সন্তান আগমনের খবরটি জানিয়েছেন। বর্তমান সঙ্গী তাঙ্গি ডেস্টাবলের সঙ্গে এটিই তার প্রথম সন্তান। 

এক সাক্ষাৎকারে পোর্টম্যান বলেন, তিনি এবং তাঙ্গি দুজনেই অত্যন্ত আনন্দিত এবং এই নতুন অতিথির জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

ব্যক্তিগত জীবনে নাটালি পোর্টম্যানের বাবা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা প্রজননবিদ। সেই সূত্রে মা হওয়ার যাত্রা যে সবার জন্য সহজ হয় না, সে বিষয়ে তিনি সচেতন। এই গর্ভধারণকে একটি ‘অলৌকিক ঘটনা’ ও ‘বিশেষ প্রাপ্তি’ হিসেবে অভিহিত করে অভিনেত্রী জানান, তিনি প্রতিটি মুহূর্ত অত্যন্ত ইতিবাচকভাবে উপভোগ করছেন। সাবেক স্বামী বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে নাটালির আরও দুটি সন্তান রয়েছে। তবে এবারের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন জানিয়ে তিনি বলেন, এই বয়সেও তিনি প্রত্যাশার চেয়ে বেশি কর্মশক্তি অনুভব করছেন এবং একধরনের মানসিক প্রশান্তি ও স্পষ্টতা তার ভেতরে কাজ করছে।

সম্প্রতি প্যারিসের রাস্তায় পোর্টম্যানকে তার বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, যা অবশেষে তিনি নিজেই নিশ্চিত করলেন। 

চল্লিশোর্ধ্ব বয়সে মা হওয়ার ক্ষেত্রে সমাজে যে ধরনের নেতিবাচক ধারণা বা দ্বিধা কাজ করে, নাটালি পোর্টম্যানের এই খবর তা ভাঙতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। হলিউডের অনেক তারকাও এর আগে চল্লিশের কোঠায় সন্তান গ্রহণ করে প্রমাণ করেছেন যে, জীবনের এই পর্যায়েও সুস্থ ও সুন্দরভাবে মাতৃত্ব উপভোগ করা সম্ভব। 

নাটালি এখন তার জীবনের এই নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় দিন গুনছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

1

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

2

আর্সেনাল ফিরেছে শীর্ষে

3

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

4

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

5

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

6

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

7

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

8

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

9

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

10

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

11

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

14

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

17

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

18

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

19

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

20