NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

ডাকাতির পর ল্যুভর জাদুঘরে এবার পানি পড়ে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। প্যারিসের বিশ্ববিখ্যাত এই জাদুঘরের মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুইয়ে পড়ার ঘটনায় প্রায় ৪০০ মূল্যবান নথি ও গবেষণা-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) জাদুঘর কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে ল্যুভর জাদুঘর থেকে দিনদুপুরে ১০২ মিলিয়ন ডলারের ঐতিহাসিক গহনা লুট হয়। এতে সাত মিনিটের এই দুঃসাহসিক ডাকাতি জাদুঘরের পুরোনো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

ল্যুভরের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন, মিশরীয় পুরাকীর্তি বিভাগের লাইব্রেরির তিনটি কক্ষের মধ্যে একটিতে পানির পাইপ লিকেজ ঘটে। গত ২৬ নভেম্বর পানির লিকেজ ধরা পড়ে। ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ‘ইজিপ্টোলজি জার্নাল’ ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি, যেগুলোর বেশিরভাগই উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের শুরুর সময়কার।

তিনি বলেন, এগুলো গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোনোটি অদ্বিতীয় বা ঐতিহ্যবাহী নিদর্শনের অন্তর্ভুক্ত নয়।

ঘটনার সূত্রপাত জাদুঘরের উষ্ণায়ন ও বায়ু চলাচল ব্যবস্থার একটি ভাল্ব ভুলবশত খুলে যাওয়ায়। এর ফলে ‘মোলিয়ান উইং’–এর সিলিং দিয়ে পানি নেমে আসে, যেখানে এসব নথি সংরক্ষিত ছিল। বহুদিন ধরেই ব্যবস্থাটি নিষ্ক্রিয় ছিল এবং ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পুরো ব্যবস্থা বদলে ফেলার পরিকল্পনা রয়েছে।

স্টেইনবক জানান, ক্ষতিগ্রস্ত নথি শুকানো হবে, পরে বিশেষজ্ঞ বই বাঁধাইকারীর কাছে পাঠিয়ে সংস্কার শেষ হলে আবার তাকেই ফেরত রাখা হবে। অক্টোবরে ফ্রান্সের পাবলিক অডিট বডি, যা কোর ডেস কম্পটেস নামে পরিচিত, দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে শিল্পকর্মের উপর অতিরিক্ত ব্যয়ের কারণে জাদুঘরের অবকাঠামোগত হালনাগাদ করতে অক্ষমতা আরও বেড়ে গেছে।

বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী যাওয়া জাদুঘর ল্যুভর। ২০২৪ সালে প্যারিসের এই জাদুঘরটি প্রায় ৮৭ লাখ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছিল, যাদের প্রায় ৬৯ শতাংশই বিদেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

2

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

3

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন আঘাত, দুইজন নিহত

4

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

5

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

6

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

7

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

8

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

9

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

10

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

11

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

12

স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

13

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

14

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

15

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

16

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

17

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

18

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

19

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

20