NNTV
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে সেকেন্ডে প্রায় ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের


ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়ের চিত্র সামনে এসেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই যুদ্ধে প্রতি সেকেন্ডে প্রায় ১০ হাজার ৩০০ ডলার ব্যয় করেছে ওয়াশিংটন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৭ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৮৯০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এই ব্যয়ের বড় অংশ গেছে গোলাবারুদ, বিমান হামলা, নৌবাহিনী মোতায়েন এবং গোয়েন্দা কার্যক্রমে।

এর মধ্যে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ডলার খরচ হয়েছে , যা মোট ব্যয়ের ৩৬ শতাংশ। টমাহক ক্রুজ মিসাইল ও জেডিএএম বোমার মতো নির্ভুল অস্ত্রে এই অর্থ ব্যয় হয়েছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১২ থেকে ১৫ হাজার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ১ থেকে ২ হাজার ছিল শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

যুদ্ধবিমানের উড্ডয়ন, বোমাবর্ষণ ও নজরদারিতে প্রতিদিন খরচ হয়েছে ২৪৫ মিলিয়ন ডলার। নৌ অভিযানে বিমানবাহী রণতরি ও সাবমেরিন পরিচালনায় ব্যয় হয়েছে ১৫৫ মিলিয়ন ডলার।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড ও প্যাট্রিয়ট পরিচালনায় প্রতিদিন ব্যয় হয়েছে ৯৫ মিলিয়ন ডলার। গোয়েন্দা কার্যক্রম, উপগ্রহ চিত্র ও সাইবার কার্যক্রমে খরচ হয়েছে ৪৫ মিলিয়ন ডলার। এছাড়া রসদ ও জনবল খাতে প্রতিদিন ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন ডলার।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধের প্রথম তিন সপ্তাহেই সামরিক সরঞ্জাম ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র ১ দশমিক ৪ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে। এই ঘাটতি পূরণে পেন্টাগন অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের বিশেষ বাজেট চেয়েছে।

এদিকে যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

1

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

2

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

3

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

4

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

5

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

6

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

7

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

8

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

9

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

10

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

11

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

12

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

13

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

14

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

15

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

16

আজ পিএসএলের ১১তম আসর শুরু

17

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

নতুন নিয়ম আইপিএলের নিলামে

19

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

20