NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

পৃথক তিনটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে বিজিবির চাকরিচ্যুত সদস্য বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার মিজানুর রহমানের ছেলে।

আটক ফয়সাল দাবি করেন, তিনি বিজিবিতে ছয় বছর চাকরি করেছেন এবং অন্য এক ব্যক্তি তাকে লাগেজটি পৌঁছে দিতে দিয়েছিল। তবে লাগেজের ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন। যদিও তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল ফয়সাল বিজিবিতে কর্মরত ছিলেন। ২০২৪ সালে দুই মাসের ছুটিতে বাড়িতে আসার পর তিনি আর কর্মস্থলে যোগ দেননি।

অন্যদিকে, একই দিন দুপুরে কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকানো চার কেজি গাঁজাসহ মুরাদ মিয়া (৪৫) ও হেলাল মিয়া (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তারা নরসিংদীর চম্পকনগর এলাকার বাসিন্দা।

এছাড়া কুটি জাজিয়ারা এলাকায় ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ডিমের হাঁচির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক আবদুল্লাহ আল ফয়সাল নিজেকে বিজিবির সাবেক সদস্য দাবি করলেও তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

1

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

3

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

4

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

5

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

6

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

7

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

8

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

9

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

10

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

11

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

12

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

13

কমতে পারে রাতের তাপমাত্রা

14

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

15

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

16

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

17

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

18

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20