NNTV
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

রাজধানীর মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।

ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপরতা বাড়িয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পাশাপাশি  সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে ।

 কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ ধারণা করছে প্রাথমিক তদন্তে এটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে  । জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

1

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

2

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

3

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

4

আজ মহান স্বাধীনতা দিবস

5

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

6

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানি নিহত

7

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

8

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

9

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

10

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

11

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

12

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

13

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

14

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

17

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

18

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

19

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

20