NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরভবনের সামনের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। 

তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই ছেলে-মেয়েকে নিয়ে সিনথিয়ার মা লাকসাম পৌরসভার সামনে একটি ভবনে ভাড়া থাকতেন। গতকাল সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে কথা বলে সময় নষ্ট না করার জন্য তার মা বকাঝকা করেন। এ সময় অভিমান করে তিনি তার থাকার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন আছে বলেও জানা গেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

2

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

3

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

4

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

5

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

6

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

7

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

8

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

9

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

10

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

11

আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

12

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

13

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

14

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

15

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

16

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

17

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

18

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

19

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

20