NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

অসচ্ছল নারীদের জীবনে সচ্ছলতা ফেরাতে সিরাজগঞ্জের তাড়াশে  নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ । গতকাল বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলা অডিটরিয়ামে অসচ্ছল ২৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন। সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারীরা।

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিনদেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের একটি সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটি বন্যা, দুর্যোগসহ সব সময় দেশের অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে তাড়াশ অডিটরিয়ামে অসচ্ছল ২৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারীরা।

তাঁরা জানান, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে যে উপার্জন হবে, তা দিয়ে তাঁরা নিজেদের ভাগ্য বদলাবেন; পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন।

তাড়াশের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে আজকে (গতকাল) ২৫টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে গ্রামের অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। তাঁদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করতে পারবে। এ জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আশা করি, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে আরো বড় পরিসরে দাঁড়াবে।’

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে। আজ (গতকাল) থেকে তিন দিন সিরাজগঞ্জের তিনটি উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। মূলত দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করাই বসুন্ধরা শুভসংঘের প্রধান লক্ষ্য। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে করোনাকালে প্রায় এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘের কাজ চলমান থাকবে।’

হামমুক্ত জনপদ গড়তে লালমাইয়ে সেমিনার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করতে এবং হামমুক্ত জনপদ গড়তে লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সেমিনারে শিশুদের স্বাস্থ্যসচেতনতায় প্রধান অতিথির বক্তব্য দেন লালমাইয়ের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক।

ঢাকা কলেজে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ

ঢাকা কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলাকে সামাজিক আন্দোলনের হাতিয়ার হিসেবে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

শুভসংঘের বর্ষবরণ

ইডেন মহিলা কলেজ : গত বুধবার বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণিল বর্ষবরণ উৎসব-১৪৩৩। আনন্দ, নাচ, গান আর বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে নতুন বছরকে বরণ করে নেন শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি : বাংলা নববর্ষকে কেন্দ্র করে খাগড়াছড়িতে শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখা। নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিতে এবং শিশুদের সুস্থ ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

স্বরূপকাঠি (পিরোজপুর) : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা। এ উপলক্ষে ২ বৈশাখ বুধবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাচ, গান, আবৃত্তি ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

1

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

2

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

3

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

4

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

5

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

6

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

7

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

8

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

9

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

10

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

11

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

12

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

13

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

14

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে যে এলাকায়

15

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

18

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

19

র্দীঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

20