NNTV
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। কেশরহাট ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭) ঘটনাস্থলেই নিহত হন । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত মারুফ নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়ইল মিলঘর এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রা ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বর্তমানে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

1

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

3

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

4

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

5

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

6

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

9

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

10

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

11

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

12

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

13

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

14

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

15

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

16

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

17

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

18

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

19

বিটকয়েনের দামে ব্যাপক পতন

20