দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস আইপিএলের চলতি আসরে ধারাভাষ্য হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তবে আসরের প্রথম পর্বের মধ্যেই ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য পর্ব শেষ করার কথা জানিয়েছেন।
এর আগে ফাফ ডু প্লেসিস চলতি আসরের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফাফ ডু প্লেসিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ডু প্লেসিস জানিয়েছেন, আইপিএলে তার ধারাভাষ্য পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিনি আইপিএলকে ধন্যবাদ জানিয়েছে ধারাভাষ্য দেওয়ার সময় অনেক কিছু শিখেছেন এবং জানিয়েছেন ক্রিকেট খেলাই তার পরবর্তী লক্ষ্য।
পোস্টে তিনি লেখেন, মাঠে ফিরতে এখন পুনর্বাসনের দিকে মনোযোগ দেবেন এবং খেলোয়াড় হিসেবে নিজেকে প্রস্তুত করবেন। তবে পোস্টে তিনি আইপিএল থেকে অবসর নেওয়ার পর কোন টুর্নামেন্টে অংশ নেবেন তা নির্দিষ্ট করে বলেননি।
উল্লেখ্য, ফাফ ডু প্লেসিস চেন্নাই সুপার কিংসের হয়ে দুইবারের আইপিএল বিজয়ী। তিনি ২০১৮ এবং ২০২১ সালের আসরে দলটির শিরোপাজয়ী দলের অংশ ছিলেন। সামগ্রিকভাবে ডু প্লেসিস ১৫৪টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ৩৫.১০ গড়ে ও ১৩৫.৭৯ স্ট্রাইক রেটে ৪৭৭৩ রান করেছেন।
তিনি চেন্নাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিশেষভাবে সফল ছিলেন। এসময় ৮৬ ইনিংসে ৩৫.৩৪ গড়ে ও ১৩১.৪৫ স্ট্রাইক রেটে ২৭২১ রান সংগ্রহ করেন। ডু প্লেসিস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরসিবি-র অধিনায়ক ছিলেন এবং ৪২টি আইপিএল ম্যাচের মধ্যে ২১টিতে দলকে জয় এনে দেন।
যেহেতু তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার দৌড়ে নেই, তাই ডু প্লেসিস হয়তো ঘরোয়া ক্রিকেট অথবা ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য রাখছেন।