NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

দেশের দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল রূপ দিতে শতবর্ষ পুরোনো নিবন্ধন আইন, ১৯০৮ সংশোধন করা হয়েছে। নতুন ‘নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬’ জারির ফলে এখন থেকে দলিল নিবন্ধনে চালু হচ্ছে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন (ই-রেজিস্ট্রেশন) ব্যবস্থা। সরকারি অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতেই দলিল দাখিল ও নিবন্ধন করা যাবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়, সংসদ ভেঙে যাওয়ায় এবং জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন ।

অধ্যাদেশ অনুযায়ী, নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ১৭ক-ছ, উপধারা (২)-এ উল্লিখিত দলিল নিবন্ধনের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ধারা ২৬-এর অনুচ্ছেদ (খ)-এ উল্লিখিত সময়সীমা চার মাসের পরিবর্তে ছয় মাস করা হয়েছে।

হেবা ও দান নিবন্ধনের আওতা

ধারা ৫২ক সংশোধনের মাধ্যমে দলিল নিবন্ধনের আওতা সম্প্রসারণ করা হয়েছে। বিক্রয়ের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) অনুযায়ী হেবা ঘোষণা, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইনের অধীনে দানের ঘোষণা নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে 'বিক্রেতা' শব্দের সঙ্গে 'অথবা দাতার' শব্দ দুটি সংযোজন করা হয়েছে।

অনিয়মে কর্মকর্তার দায় নির্ধারণ

ধারা ৬৮ সংশোধন করে নতুন উপধারা (৩) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো নিবন্ধন কর্মকর্তা যদি যথাযথ ফি, কর, সার্ভিস চার্জ বা শুল্ক আদায় না করে দলিল নিবন্ধন করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং অনাদায়ী অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আদায় করা হবে।

আপিল ও আবেদনের নিষ্পত্তির সময়সীমা

অধ্যাদেশে ধারা ৭২ সংশোধন করে উপধারা (১ক) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, আপিল দাখিলের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রার আপিল নিষ্পত্তি করবেন।

এ ছাড়া ধারা ৭৩ সংশোধন করে নতুন উপধারা (৩) যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আবেদন দাখিলের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখা হয়েছে।

ই-রেজিস্ট্রেশন চালু  

অধ্যাদেশে নতুন অংশ দ্বাদশ(ক) সংযোজন করে ধারা ৭৭(ক) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন, নিবন্ধনের জন্য গ্রহণ, ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন করা যাবে। এ সংক্রান্ত বিধি সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রণয়ন করবে।

ফি ও সার্ভিস চার্জ আদায়ের বিধান

অধ্যাদেশে ধারা ৮০ প্রতিস্থাপন করে বলা হয়েছে, দলিল উপস্থাপনের সময়ই সব ফি, কর, সার্ভিস চার্জ ও শুল্ক পরিশোধ করতে হবে। এসব অর্থ আদায়ের পদ্ধতি এবং সার্ভিস চার্জ ব্যবহারের বিষয়ে সরকার গেজেটের মাধ্যমে বিধি প্রণয়ন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

1

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

2

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

3

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

4

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

5

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

6

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

7

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

8

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

9

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

10

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

11

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

12

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

13

হাদি হত্যা মামলায় চার্জশিট শুনানি বৃহস্পতিবার

14

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

15

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

16

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

17

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

18

সুন্দরবনে ২৫ জেলে গ্রেপ্তার, ৪০০ কেজি পারশে পোনা উদ্ধার

19

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

20