NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

France and UK launch

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে লাতিন আমেরিকায় উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ফ্রান্সের বিমানবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একটি ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠী অস্ত্র মজুদের জন্য এই অঞ্চল ব্যবহার করেছিল। এই গোষ্ঠীটির পুনরুত্থানের ঝুঁকি মোকাবেলা করতে হামলা চালানো হয়েছে।

এতে বলা হয়, বিমান বাহিনীর বিমান ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাচীন পালমিরার উত্তরে অবস্থিত এলাকাটি বেসামরিক বসতি শূন্য।

এদিকে, ডিসেম্বরের শেষের দিকে মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ৯ দিন ধরে একের পর এক হামলায় প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা বা আটক করেছে।

১৩ ডিসেম্বর সিরিয়ায় আইএসআইএল-এর এক হামলাকারীর হাতে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। ছয় দিন পর এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু হয়।

ইতোমধ্যে তুরস্কের সরকার জানিয়েছে, তারাও দেশব্যাপী অভিযান চালিয়ে ১০০ জনেরও বেশি আইএসআইএল সন্দেহভাজনকে আটক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

1

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

2

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

3

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

4

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

5

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

6

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

7

হরমুজে প্রায় ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

8

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

9

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

10

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

11

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

12

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

13

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

14

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

15

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

16

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্র

17

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

18

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

19

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

20