NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৯টি দেশিয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন বারোমাসিয়া চা বাগান এলাকার টি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গলে অভিযান পরিচালনা করে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৯টি একনলা দেশি বন্দুক উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

1

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

2

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

3

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

4

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

5

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

6

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

7

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

8

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

9

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

10

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

11

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

12

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

13

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

14

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

15

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

16

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

17

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

18

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

19

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

20