NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩০০ দরিদ্র, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে আলগী বাজারে অবস্থিত হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দেওয়ানি ও ফৌজদারি আদালতের জজকোর্টের অ্যাডভোকেট মোঃ বেনী আমিন সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, উপদেষ্টা কাজী মোঃ আবুল কালাম আজাদ (লিটন), মিরপুর থানার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব এবং ছাত্রশক্তির আহ্বায়ক সাগর মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ খোকন মোল্লা ও বিশিষ্ট সমাজসেবক নুরে আলম।

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দুলাল চন্দ্র দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, হাইমচর উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মিয়াজী, কোষাধ্যক্ষ মোঃ মহসিন ও রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রুবেল মিজি, প্রচার সম্পাদক রাসেল হোসেন মোল্লা, সহ-প্রচার সম্পাদক জুয়েল আখন, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রুমান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক জিল্লুর রহমানসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মেরাজ হোসেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংস্থার নেতৃবৃন্দ জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে প্রতি বছর শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

1

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

2

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

3

নির্বাচনে ভোট ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ

4

১১৬ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

5

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

6

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

7

ফুটবল বিশ্বকাপ থেকে পিছিয়ে গেলেন ডাচ মিডফিল্ডার

8

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

9

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

10

স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

13

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

16

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

17

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

18

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

19

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

20