NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

নরসিংদীর রায়পুরা উপজেলায় কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে গভীর রাতে রাবেয়া বেগম নামে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, হামলাকারীরা তাকে মাথায় আঘাত করে আহত করেন এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

রাবেয়া বেগম অভিযোগ করে আরও জানান, প্রায় দুই মাস আগে ভাগ্নেয়ীর স্বামী কামাল উদ্দিনকে বিভিন্ন সময়ে কিস্তির মাধ্যমে লক্ষাধিক টাকা ধার দেন তিনি। সম্প্রতি ওই টাকা ফেরত চাইলে কামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর, পাসপোর্ট নষ্ট এবং ঘরের ভেতরে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে কামাল উদ্দিনের দায়ের করা একটি মিথ্যা মামলায় ভুক্তভোগীর স্বামী ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

1

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

2

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর নজরদারি, দোকানিকে জর

3

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

4

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

7

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

8

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

9

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

10

হলুদ কার্ডের শাস্তির নিয়ম বদলে যাচ্ছে

11

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

12

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

13

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

14

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

15

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

16

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

17

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

18

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

19

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

20