NNTV
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সভাপতি, নরসিংদীর রায়পুরা আসনের বিএনপির দুইবারের এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদ এর উদ্যোগে প্রতিবছরের ন্যায়  স্মৃতিচারন,কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি সহ  জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অংগসংগঠনের হাজার হাজার বক্তবৃন্দরা মরহুম আবদুল আলী মৃধার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সন্ধ্যায় নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জে আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার মাঠে বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপির স্বরনে স্মৃতিচারন  ইফতার ও দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে  ও আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আলী মৃধার  সৈনিক  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক  ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি। স্মৃতিচারন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা,  রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম আপেল ও সহসভাপতি রফিকুল হক,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,  রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার, নরসিংদী জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, উপজেলা তাতীঁদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন । 
স্মৃতিচারন ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি হাজী ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাছুম মৃধা, প্রচার সম্পাদক আমিন মৃধা সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নরসিংদী রাজনৈতিক অঙ্গনের সিংহপুরুষ খ্যাত কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সভাপতি রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুল আলী মৃধা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য রাজনৈতিক অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুর খবরে রায়পুরাসহ সারা নরসিংদীতে শোকের ছায়া নেমে এসেছিল। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের মধ্যে হাহাকার পড়ে যায়। শোকের মাতম শুরু হয় নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে। মরহুম আব্দুল আলী মৃধার ৩ টি জানাযা অনুষ্ঠিত হয়েছিল। নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা। দ্বিতীয় নামাজের জানাজা রায়পুরায় সিরাজনগর হাইস্কুল মাঠে। তৃতীয় জানাজা আমিরগঞ্জ বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে। এখানে জানাজা শেষে মরহুম আব্দুল আলী মৃধাকে বালুয়াকান্দি গোরস্থানে দাফন করা হয়।
বর্ষিয়ান রাজনীতিক আব্দুল আলী মৃধা রায়পুর উপজেলার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নরসিংদী ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৭০ দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলে যোগদান করেন তিনি। একই সময়ে তিনি নরসিংদী জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন। তিনি নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী দল বিএনপি, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।
নব্বইয়ের দশকে তৎকালীন সরকার বন্ধ করে দিলে তিনি দৈনিক ইনকিলাব চালুর দাবিতে রাজপথে আন্দোলন করেন। এরশাদ সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। মুক্তি পাওয়ার পর তিনি ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। রাজপথের নেতাখ্যাত মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা ছিলেন অনলবর্ষী বক্তা। মৌলিক দিক থেকে আব্দুল আলী মৃধা ছিলেন আধিপত্যবাদবিরোধী একজন খাঁটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। স্মৃতিচারনের পুর্বে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি সহ  জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অংগসংগঠনের হাজার হাজার বক্তবৃন্দরা মরহুম আবদুল আলী মৃধার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

1

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

2

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

3

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

4

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

5

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

6

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

7

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

8

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

9

আজ শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

10

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

11

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

12

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

13

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

14

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

15

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

16

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

17

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

18

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

19

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

20