NNTV
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

হুমকি-ধমকি-ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিসানের জবাব দাখিলের জন্য আজ সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

এ প্রসঙ্গে আইনজীবী তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দায়ের করা মামলায় আজকে জবাব দাখিলের দিন ধার্য ছিল। আদালতে আমরা আজ মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর পক্ষে জবাব দাখিল করেছি। মামলায় বাদীর বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্পূর্ণ বক্তব্যই সাজানো এবং মনগড়া।’ 

তিনি আরও বলেন, ‘বাদী তার ঠিকানা নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি নিজের ঠিকানায় থানা ‘ফেনী সদর’ আর জেলা ঢাকা দেখিয়েছেন। কিন্তু ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামের কোনো থানা নাই। এছাড়া তিনি যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেটি ১২ সংখ্যার ভুল মোবাইল নম্বর, যেটি অকার্যকর। একইসঙ্গে বাদী তার আর্জিতে বিবাদির ঠিকানা উল্লেখ করেছেন সেটিও অস্পষ্ট। মামলায় একজন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ, মনগড়া ও ভিত্তিহীন অভিযোগে তৈরি করা হয়েছে। আর বাদী যে হুমকি-ধমকির কথা বলেছেন- এর জবাবে আমরা আদালতকে বলেছি, বাদীকে মেহজাবীন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয়নি এবং তার সাথে কোনো পরিচয়ও নাই। অতএব হুমকি-ধমকির প্রশ্নই উঠে না।’

‘এছাড়া শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার দায় থেকে তারা দু’জনই এখন মুক্ত’ বলেও জানান আইনজীবী তুহিন হাওলাদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

1

সাবেক ইউপি সদস্য নিজ বাসায় ভালুক পালছেন

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

4

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

5

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

8

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

9

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

10

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

11

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

শুরু কবে হবে বইমেলা??

14

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

15

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

18

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

19

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

20