NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার (২ জানুয়ারি) শুক্রবার ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।

এ বিষয়ে মেয়ে অঞ্জনা বড়ুয়া গণমাধ্যমকে জানান, ‘বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।’

১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম গ্রহণ করেন ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া। 

ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয় টাকায় বেড়ার ঘর ভাড়া করে লেখালেখি শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।

প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ প্রভৃতি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও তার লেখায় উঠে এসেছে।

‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’, ‘নানা রঙের দিন’, ‘চিচিং ফাঁক’, ‘কিছু না কিছু’, ‘প্রিয় ছড়া শতক’, ‘নদীর খেলা’, ‘ছোটদের হাট’, ‘মজার পড়া ১০০ ছড়া’, ‘যুক্তবর্ণ‘, ‘চন্দনার পাঠশালা’, ‘জীবনের ভেতরে বাইরে’ তার উল্লেখযোগ্য ছড়ার বই।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরকার ২০১৭ সালে সুকুমার বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

3

গাজীপুরে বাসায় ইয়াবার কারখানা,৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার

4

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

5

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

6

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

7

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

8

জাপানের সনির হাতে যাচ্ছে স্নুপি-চার্লি ব্রাউনের

9

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

10

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

11

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

12

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

13

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

14

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

15

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

16

ঠাকুরগাঁয় ফের শীতের তীব্রতা বাড়লো

17

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

18

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

19

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি জেনারেল

20