NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ সরকার বেসরকারিভাবে ভারত থেকে আরও দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে। ঢাকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় মিল মালিক ও রপ্তানিকারকরা। তারা জানিয়েছেন, নতুন আমদানির অনুমতির ফলে পূর্ব ও দক্ষিণ ভারতের বাজারে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মিল মালিকরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন দুই লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুত আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ লাখ টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে।

ভারতীয় চাল রফতানি ফেডারেশনের (আইআরইএফ) সভাপতি প্রেম গার্গ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সব সময়কার আমদানিকারক। বাংলাদেশে চাল রফতানির প্রাথমিক সুবিধাভোগী হলেন অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। 

তিনি আরও বলেন, বাংলাদেশ সবচেয়ে কাছে হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে দাম কম হওয়ায় বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জন্য সহায়ক।

বাংলাদেশ যে ৯ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মধ্যে পাঁচ লাখ টন বেসরকারি এবং বাকি চার লাখ টন সরকারিভাবে আনা হবে। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাশ্রয়ী চাল রফতানিকারকের স্থান ধরে রেখেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

1

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

2

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

3

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

4

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

7

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

8

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

9

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

10

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

11

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

12

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

13

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

14

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

15

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

16

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

17

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

18

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

19

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

20