NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন নিয়ম আইপিএলের নিলামে

আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসছে ২০২৬ সালের আইপিএলের নিলাম। এবারের মিনি নিলাম ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। এবারের নিলামে ৭৭টি স্লট পূরণ করা হবে, যার মধ্যে বিদেশিদের জন্য জায়গা রয়েছে ৩১টি।

তবে যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। এই নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারের মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারকে নিয়েই দর কষাকষির ঝড় উঠতে পারে। বিশেষত, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে কলকাতা নাইট রাইডার্সকে (যাদের হাতে ৬৪.৩ কোটি রুপি রয়েছে) এগিয়ে রাখা হচ্ছে।

তবে বিসিসিআই এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ কোটির বেশি টাকা কোনো বিদেশি খেলোয়াড়ের মূল্য বিবেচিত হবে না। অর্থাৎ, সর্বোচ্চ রিটেনশন মূল্য ১৮ কোটি টাকার যত টাকা, মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনও বিদেশির দর উঠলেও, তাদের দাম ১৮ কোটি টাকার বেশি হবে না।

এবারের আইপিএল মিনি নিলামের জন্য মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জনই বিদেশি।

বিদেশিদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম হলেন- ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি প্রমুখ। তবে বিসিসিআই এর কঠোর সীমারেখা নিশ্চিত করছে যে, এবারের নিলামে রেকর্ড-ভাঙা কোনো মূল্য উঠবে না বিদেশিদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

1

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

2

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

3

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল জারি

4

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

5

পবিত্র রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

6

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

7

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

8

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

9

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

10

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

11

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

12

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

13

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

14

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

15

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

16

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

17

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

18

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

19

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

20