NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর টেংরাখালির মাঠের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়
জসিম। এরপর বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। রাত ১০টার দিকে টেংরাখালির মাঠের নির্জন এক ভুট্টাখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, মরদেহটির গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

1

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

2

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

3

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

4

পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট বিতরণ করেছে ডিএনসিসি

5

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

6

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

7

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

8

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

9

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

10

যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি : কাতার প্রধানমন্ত

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

13

রাজগঞ্জে তীব্র গরমে লাইনে দাঁড়ানোদের মাঝে ঠান্ডা পানি বিতরণ

14

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

15

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

16

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

17

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

18

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

19

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

20