NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।তিনি বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান ভেবেচিন্তেই এই অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত বলেই সরকার মনে করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ বিষয়ে এটাই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।

বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটে সে প্রস্তাব নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।

পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এর আগে এই সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ বলে উল্লেখ করেছিলেন। তার যুক্তি ছিল, এক দেশের ক্ষেত্রে ভিন্ন নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

1

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

2

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

3

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

4

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

5

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

8

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

9

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

10

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

11

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

12

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

13

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

14

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

15

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

16

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

17

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

18

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

19

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

20