NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল  লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশে ক্যান্সার রোগের বর্তমান পরিস্থিতি, বিস্তার, প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে চিকিৎসা পেশাজীবীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড-এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এ কে এম নাসির উদ্দিন (অব.) এমফিল, এমপিএইচ, এমবিবিএস)-এর সভাপতিত্বে আয়োজিত এ বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. এ. এফ. এম. মুশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সাবেক বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান। এছাড়াও সম্মানিত পরিচালক ডা. কামরুন নাহার, ডা. আবুবকর সিদ্দিক, মো. রাশেদজ্জামান এবং আবু নাঈম মো. রাফী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সেমিনারে দেশের বহুজাত দ্রুত সংক্রমণ ও মারাত্মক রোগ ক্যান্সারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন তিনজন খ্যাতনামা চিকিৎসক। প্রফেসর ডা. এ. বি. এম. ইউনুস 'লাইফস্টাইল অ্যান্ড ব্লাড ক্যান্সার' বিষয়ে আলোকপাত করেন। প্রফেসর ডা. আব্দুস সালাম কোলন ক্যান্সার, এর শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গাইনি ও অবস বিভাগের বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার বাংলাদেশে সার্ভিক্যাল ও ব্রেস্ট ক্যান্সারের বর্তমান পরিস্থিতি, স্ক্রিনিং, প্রতিরোধ ও দ্রুত শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

আলোচনায় ক্যান্সারের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা সুবিধা জনগণ এর নিকট সহজলভ্য করণ এবং স্বাস্থ্যকর খাদ্য ও উন্নত পরিবেশে জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত সেমিনারে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্পোরেট ও শিল্পাঞ্চলের বিভিন্ন মিল-কারখানার চিকিৎসক, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, নবীন চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনার শেষে উপস্থিত চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিদের অংশগ্রহণে একটি আনন্দঘন পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবটি উপস্থিত সকলের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

3

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

4

ভূমিকম্প অনুভূত ইরানে

5

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

6

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

7

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

8

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

9

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

10

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

11

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

12

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

13

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

14

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

15

স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা

16

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

17

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

18

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

19

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

20